ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৫.৩৯%

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১২:৪০ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪: দেশের পাশাপাশি বিদেশ থেকেও এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৮টি বিদেশ কেন্দ্রে ২৮২ জন শিক্ষার্থী পরীক্ষা দেন, যার মধ্যে ২৬৯ জন পাস করেছেন। সেই হিসেবে বিদেশ কেন্দ্রে পাসের হার দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৩৯ শতাংশ। তিনটি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী শতভাগ পাস করেছেন।

মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল বিশ্লেষণে জানা যায়, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ, যা গত বছরের ৭৮ দশমিক ৬৪ শতাংশের তুলনায় কিছুটা কম। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এ বছর বৃদ্ধি পেয়েছে।

গত ৩০ জুন শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন, কোটা সংস্কার আন্দোলনের কারণে ৮ দিনের পর বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী মোট ৬১টি বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হয়। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯