শারীরিকভাবে অক্ষম হলেও ক্ষমতার প্রভাবে ২৩টি প্রতিষ্ঠানের শীর্ষপদে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানি, সরকারি ও বেসরকারি সেবা খাতের কোম্পানি, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন অন্তর্ভুক্ত ছিল। শারীরিক অসুস্থতার কারণে তিনি নিয়মিতভাবে বোর্ড মিটিংয়ে অংশ নিতে না পারলেও, তার নাম ভাঙিয়ে ও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যক্তি সরকারি সুবিধা আদায় করেছেন।
শেখ কবির হোসেনের শীর্ষপদে থাকা প্রতিষ্ঠানের নেপথ্যে ছিলেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং বিতর্কিত ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে স্থবিরতা থাকলেও, সুবিধা নেওয়ার জন্য তাকে সামনে রাখা হতো।
নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। শেখ কবির হোসেন ৮২ বছর বয়সে শারীরিক অক্ষমতার কারণে অবসর গ্রহণের কথা জানান। তবে তিনি অনেক প্রতিষ্ঠান থেকে নিজেও সুবিধা নিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
