ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আজ লেবানন থেকে দেশে ফিরবে ৫৪ বাংলাদেশী

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২১ অক্টোবর ২০২৪, সোমবার, ২:৫২ অপরাহ্ন

banglahour

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবর্তন শুরু হয়েছে। সৌদি আরবের জেদ্দা হয়ে প্রথম দফায় আজ সন্ধ্যায় ঢাকায় ফিরবেন৫৪ বাংলাদেশি, যাদের মধ্যে সাত শিশু রয়েছে।

রোববার (২১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রথম ফ্লাইটে লেবানন থেকে ৫৪ জন দেশে ফেরত আসছেন। তারা সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সন্ধ্যায় ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

এছাড়া লেবানন থেকে দ্বিতীয় দফায় আগামী বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফেরত আসবেন ৬৫ বাংলাদেশি। তাদের মধ্যে দুই শিশু রয়েছে।

লেবানন চলমান যুদ্ধ প‌রি‌স্থি‌তি‌তে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে প্রত‌্যাবর্তন করা হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম