ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভাড়া নৈরাজ্যরোধের দাবিতে বিআরটিএতে সেভ দ্য রোড-এর স্মারকলিপি প্রদান

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার, ২:৪৫ অপরাহ্ন

banglahour

ঢাকা: ফিটনেস বিহীন পরিবহন ও ভাড়া নৈরাজ্যরোধে কার্যকর পদক্ষেপের দাবিতে বিআরটিএর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছে আকাশ-সড়ক-রেল ও নৌপথকে দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায় প্রমুখ বিআরটিএর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এসময় সেভ দ্য রোড নেতৃবৃন্দ বিআরটিএর পরিচালক(রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়- ‘সেভ দ্য রোড-এর অঙ্গীকার পথ দূর্ঘটনা থাকবে না আর...’ বাক্যটিকে লালন করে ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আত্মপ্রকাশ করে সেভ দ্য রোড।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে তাঁরই যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নিরন্তর কাজ করে যাচ্ছেন তখন সাধারণ মানুষের অসচেতনতা, চালকদের বিশৃঙ্খলভাবে বাহন চালানো, নিয়ম না মেনে প্রতিযোগিতা, বাইকলেন না থাকা এবং ফিটনেস বিহীন বাহন-বেহাল সড়কপথের কারণে নিত্যদিনই দুর্ঘটনা বাড়চ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল, বাড়ছে আহত হয়ে পঙ্গুত্ববরণকারীর সংখ্যাও। এমন নির্মমতা থেকে মুক্তির লক্ষ্যে সেভ দ্য রোড মাসিক প্রতিবেদন-এর পাশাপাশি স্বেচ্ছাসেবি হিসেবে বিভিন্ন স্থানে ফুটওভার ব্রীজ-এর ব্যবহার, হেলম্যাট পরিধান, জেব্রাক্রসিং, সিগন্যাল মেনে চলাসহ প্রাসঙ্গিক বিষয়ে  সচেতনতা তৈরির জন্য নিয়মিত ক্যাম্পেইন করে যাচ্ছে।

নেত্ববৃন্দ বলেন, ভাড়া নৈরাজ্য স্বাধীনতার পর থেকে সাধারণ মানুষের জন্য মরার উপর খড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এমতবস্থায় ফিটনেস বিহীন পরিবহন ও ভাড়া নৈরাজ্যরোধে কার্যকর পদক্ষেপ এবং পৃথক বাইকলেন বাস্তবায়ন সময়ের দাবি। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯