ঢাকা: রংপুর সিটি নির্বাচনে পরাজয় প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন,রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর ভরাডুবির পেছনে ‘সাংগঠনিক সমস্যাকে’। তিনি বলেন, আমাদের বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি, তদন্ত করে দেখছি। এক সপ্তাহের মধ্যে আমরা (রংপুরে) বড় রকমের সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছি।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। মঙ্গলবার ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা আওয়ামী লীগ প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।
সেতুমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। এখানে জাতীয়পার্টি এগিয়ে আছে। কারণ আওয়ামী লীগ কোনো জোর করে নি। প্রার্থী নির্বাচনে কোনো ভুল হয়নি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
