ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চীনে যাচ্ছেন জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দল

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ২:০৯ অপরাহ্ন

banglahour

চীন সরকারের আমন্ত্রণে আট দিনের সফরে চীনে যাচ্ছেন জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দলের প্রতিনিধিরা।


বুধবার (২৭ নভেম্বর) রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নেতারা চীনের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, এবারই প্রথম ইসলামী দলের শীর্ষ নেতারা চীন সফরে যাচ্ছেন। যে সব ইসলামী দলের শীর্ষ নেতারা চীন যাবেন তাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ কয়েকটি ইসলামী দলের শীর্ষ নেতারা।


এ বিষয়ে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

জানতে চাইলে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে কালবেলাকে বলেন, চীন সরকারের আমন্ত্রণে তারা বুধবার রাতে ঢাকা ছাড়বেন। চীনের জিনজিয়াং প্রদেশসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সফর করবেন এবং দেশটির শীর্ষ কর্তা ব্যক্তির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।


প্রসঙ্গত, চীন সরকারের আমন্ত্রণে সম্প্রতি এক সপ্তাহের সফর শেষে গত ১৬ নভেম্বর দেশে ফিরেছেন বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম