ঢাকা, ১২ জুন ২০২৬, শুক্রবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আইডিয়াল কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৭:০১ অপরাহ্ন

banglahour

ঢাকা: রাজধানীর আইডিয়াল কলেজের ‘অভিভাবক প্রতিনিধি নির্বাচন-২০২৪’-এ সর্বোচ্চ ভোট পেয়ে অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা মো. জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। শনিবার ধানমন্ডির সেন্ট্রাল রোডস্থ কলেজে দিনব্যাপী এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীর হোসেন ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে অভিভাবকদের মধ্যে সর্বোচ্চ সমর্থন পান। তিনি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

নির্বাচনের ফলাফল:
নির্বাচিত তিনজন প্রতিনিধির মধ্যে দ্বিতীয় হয়েছেন নাজমুল করিম এবং তৃতীয় মো. শহীদুল্লাহ। এবারের নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচিত প্রতিনিধি জাহাঙ্গীরের প্রতিশ্রুতি:
অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর জাহাঙ্গীর হোসেন বলেন, “আইডিয়াল কলেজ ঢাকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমি এই কলেজের সুনাম বৃদ্ধিতে কাজ করব। অতীতের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ এবং শিক্ষার মানোন্নয়নে সচেষ্ট থাকব।”

অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তার সাফল্যকে কলেজের শিক্ষার্থী ও অভিভাবক মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯