ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

শিক্ষা |

(১ বছর আগে) ২ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৯:৫৪ অপরাহ্ন

banglahour

উচ্চ মাধ্যমিক সর্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৫ সালের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণের তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।

আর এইচএসসি পরীক্ষার ফরম ফিলআপ ২ মার্চ থেকে শুরু হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফরম ফিলআপের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে।


এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫ সালে অংশ নেওয়া শিক্ষার্থীদের ফরম পূরণের তারিখ জানায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।


এতে বলা হয়, ফরম পূরণে শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে ১ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় ১০ ডিসেম্বর। আর ১০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে শিক্ষার্থীরা ১১-১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম