ঢাকা, ৯ ডিসেম্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক, আখতার হোসেন সদস্য সচিব এবং সামান্তা শারমিন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটে। এর পর নভেম্বরের শেষদিকে কমিটির সদস্য হিসেবে যোগ দেন সারজিস আলম। আজ তাকে কেন্দ্রীয় মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো।
জাতীয় নাগরিক কমিটি বৈষম্য দূরীকরণে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
