ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইসরায়েলের সিরিয়ায় হামলা ও ভুখণ্ড দখল: মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:৫১ অপরাহ্ন

banglahour

সিরিয়ায় ইসরায়েলের সামরিক অভিযান ও ভুখণ্ড দখলের ঘটনা মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। বিবিসি সূত্রে জানা গেছে, গত রোববার থেকে শুরু করে ইসরায়েল সিরিয়ায় অন্তত ৩১০ বার হামলা চালিয়েছে। পাশাপাশি, অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার বেশ কিছু অংশ দখল করেছে ইসরায়েলি বাহিনী।

সিরিয়ার নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দামেস্কের ২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিম পর্যন্ত প্রবেশ করেছে। দক্ষিণাঞ্চলীয় শহর কাতানায় ইসরায়েলি সেনারা পৌঁছে গেছে বলে উল্লেখ করেছে একটি সিরিয়ান সূত্র। তবে ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, এই পদক্ষেপ তাদের প্রতিরক্ষামূলক কৌশলের অংশ এবং তারা সিরিয়ার সংঘাতে সরাসরি জড়াবে না। বাফার জোন দখলকে নিরাপত্তা নিশ্চিতের একটি সাময়িক পদক্ষেপ বলছে তারা।

ইসরায়েলের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে মিশর, কাতার এবং সৌদি আরব। সৌদি আরব এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপ সিরিয়ায় নিরাপত্তা প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।

ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিমান হামলা কিছুদিন অব্যাহত থাকবে। তবে তারা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে আশ্বস্ত করেছে যে, সিরিয়ার সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করবে না।

মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। সিরিয়ার মাটিতে ইসরায়েলের এই সামরিক তৎপরতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম