ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

‘অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আজকের হিরোরা ইতিহাসে ভিলেন হিসেবে চিহ্নিত হবেন’।

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৭:০৭ অপরাহ্ন

banglahour

 

অন্তর্বর্তী সরকার যদি কাঙ্খিত রাষ্ট্রসংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে না পারে তাহলে সেটা হবে চরম ব্যর্থতা। আর এত বিপুল ছাত্র-জনতার সমর্থন সত্ত্বেও তারা যদি সফল না হন, তাহলে আজকের হিরোরা ইতিহাসে ভিলেন হিসেবে চিহ্নিত হবেন। 


আজ উত্তরবঙ্গের জেলা শহর নীলফামারী সদর উপজেলার কচুকাটা হাইস্কুল মাঠে এবি পার্টি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। 


এবি পার্টি নীলফামারী জেলা আহ্বায়ক মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে ও সদস্যসচিব অধ্যাপক আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের অন্যতম শীর্ষ নেতা ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 


মজিবুর রহমান মঞ্জু আরও বলেন; আওয়ামীলীগ দীর্ঘমেয়াদে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার প্রভাব থেকে জাতি ও রাষ্ট্রকে মুক্ত করতে অনেকগুলো মৌলিক সংস্কার দরকার। এর জন্য অবশ্যই সময় লাগবে। সমস্যা হচ্ছে সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারলে যত সময় যাবে তত এই অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে, তখন সংস্কার ও নির্বাচন উভয়টাই ঝুঁকির মধ্যে পড়বে। 

দেশের ২৮ লক্ষ কোটি টাকা পাচারের কথা উল্লেখ করে তিনি বলেন এই টাকা পাচার না হলে আজ সমাজে এত অভাব ও বৈষম্য থাকতো না। তিনি ভারতের উগ্র সাম্প্রদায়িক শক্তির উস্কানিকে আমলে না নিয়ে সকল ধর্মের লোকদের ঐতিহ্যগত সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।


বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন; রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র যারা চালান তাদের ভাবতে হবে কেন একজন চাষী তার পেশা ছেড়ে দিচ্ছে? তরুণরা কেন আজ পথ খুঁজে পাচ্ছেনা? একজন শিক্ষিত তরুণ জানেনা সে আগামী দিনে কী করবে।

পড়ালেখা শেষে তার পেশা কী হবে সেটাও সে জানেনা। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন; তরুণদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন। বিনা সুদে ঋণ দিন। ১৭০০ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার যদি নতুন রাষ্ট্র গড়ার অঙ্গীকার ভুলে যায় তাহলে শহীদ ও আহত বীরদের স্বপ্ন ভঙ্গ হবে বলে তিনি সতর্ক করেন।

নীলফামারী সদরের কচুকাটায় একটি কলেজ ও পুলিশ স্টেশন স্থাপনের দাবি জানান তিনি। আগামী নির্বাচনে লুটেরা দলের কেউ ভোট চাইতে আসলে তাদের বেধে রেখে লুটপাটের টাকা ফেরৎ চাওয়ার আহ্বান জানান জনাব ফুয়াদ। 


জনসভায় আরও বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্যসচিব জননেতা আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব ও রংপুর মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ, অধ্যাপক আবু হেলাল, দিনাজপুর জেলা আহ্বায়ক অধ্যক্ষ শহিদুল ইসলাম, সদস্যসচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডা. নজরুল ইসলাম, নীলফামারী জেলা যুগ্ম আহ্বায়ক ডা. কমলা কান্ত রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক প্রমূখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯