ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নীলফামারীতে সাংবাদিক মতবিনিময় — সুশাসন নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে

রাজনীতি | প্রেস বিজ্ঞপ্তি

(১ বছর আগে) ১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৭:১১ অপরাহ্ন

banglahour

 

অন্তর্বর্তী সরকার যদি সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারে তাহলে দ্রুত তারা গ্রহণযোগ্যতা হারাবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। 


আজ উত্তরবঙ্গের জেলা শহর নীলফামারীতে এবি পার্টি আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। দলের অপর শীর্ষ নেতা ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন; অধিকার বঞ্চনার জায়গা থেকে সমাধান বের করার রাজনীতি হলো এবি পার্টির রাজনীতি। অতীতে আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। শত প্রতিবন্ধকতা মাড়িয়ে রক্ত ও জীবন দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরী করেছি, একে সফল করে তুলতেই হবে।

আজ বেলা ১২ টায় নীলফামারী প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জনাব মঞ্জু বলেন, আওয়ামীলীগ দীর্ঘমেয়াদে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার প্রভাব থেকে জাতি ও রাষ্ট্রকে মুক্ত করতেই অনেকগুলো মৌলিক সংস্কার দরকার। 

এর জন্য অবশ্যই সময় লাগবে। সমস্যা হচ্ছে সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারলে যত সময় যাবে তত এই অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে, তখন সংস্কার ও নির্বাচন উভয়টাই ঝুঁকির মধ্যে পড়বে। আমরা তাই সরকারকে বলছি আরও সতর্ক হোন, আন্তরিকতা দিয়ে কাজ করুন। এ জাতি আর আশাহত হতে চায়না। 


জেলা সদস্যসচিব অধ্যাপক আলতাফ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ থাড়াও উপস্থিত ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্যসচিব জননেতা আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুর রউফ, অধ্যাপক আবু হেলাল, অধ্যক্ষ শহিদুল ইসলাম, মেহেদী হাসান চৌধুরী পলাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক প্রমূখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম