ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে প্রশাসক নিয়োগ অবৈধ: হাইকোর্ট

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২:৪৩ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১৫ ডিসেম্বর: হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (হাব) প্রশাসক নিয়োগের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সংগঠনটির পূর্বের কার্যনির্বাহী কমিটিকে বহাল রেখে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। আদালত জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বৈধতার সাপেক্ষে না হওয়ায় তা বাতিল করা হলো।

আগের কমিটির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং প্রশাসকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে, গত ১৫ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী হাবের কার্যনির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক হিসেবে যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে নিয়োগ দেন। ১২০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়েছিল।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাব সংগঠনটি হাইকোর্টে রিট দায়ের করে। শুনানি শেষে হাইকোর্ট প্রশাসক নিয়োগের আদেশ স্থগিত করে। পরবর্তীতে আপিল বিভাগ ওই আদেশ স্থগিত করে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।

আজকের রায়ে আদালত স্পষ্টভাবে উল্লেখ করেছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আইনসঙ্গত নয় এবং আগের কমিটি কার্যক্রম চালিয়ে যাবে।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেছে, এই রায় সংগঠনের কার্যক্রমে স্থিতিশীলতা আনবে এবং সদস্যদের স্বার্থ রক্ষা করবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯