ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দীর্ঘ সাত বছর পর জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২:৫২ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১৫ ডিসেম্বর: দীর্ঘ প্রায় সাত বছর পর জনসভামঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগামী ২১ ডিসেম্বর ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বলে জানা গেছে।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে জানান, “আমরা গত রাতে আমাদের নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি এবং তাকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং স্বশরীর উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।”

সমাবেশের আয়োজন ও প্রস্তুতি

২১ ডিসেম্বর বেলা ২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় সমবেত হয়ে এ আয়োজনে যোগ দেবেন। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, “শারীরিক অবস্থা ঠিক থাকলে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া সমাবেশে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।”

সর্বশেষ জনসভায় ভাষণ ২০১৭ সালে

খালেদা জিয়া সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন। এরপর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাকে দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়। তিনি প্রায় দুই বছর কারাগারে ছিলেন। এরপর শারীরিক অবস্থার অবনতির কারণে সরকার তাকে বিশেষ শর্তে মুক্তি দেয়।

প্রতীকী ফিরে আসা

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর জনসভায় খালেদা জিয়ার উপস্থিতি বিএনপির কর্মী-সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা জাগাবে। একই সঙ্গে এটি দলটির জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম