ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে সমাধানের পথে হাইব্রিড মডেল

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৬ ডিসেম্বর ২০২৪, সোমবার, ২:১১ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১৬ ডিসেম্বর: চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান দ্বন্দ্ব অনেকটাই সমাধান হয়েছে। ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে ভারতকেও কিছুটা আপস করতে হয়েছে।

তথ্য অনুযায়ী, পাকিস্তান আগামী ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলবে না। তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকা এই প্রক্রিয়া কার্যত চূড়ান্ত।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের প্রস্তাবিত দুবাইয়ের পাশাপাশি কলম্বোকে হাইব্রিড মডেলে অন্তর্ভুক্ত করার সুপারিশ করবে। এই দুটি ভেন্যুর মধ্যে একটি চূড়ান্তভাবে নির্ধারণ করবে আইসিসি। তবে ভারত নিজেদের ম্যাচগুলো দুবাইতে আয়োজনের পক্ষে বেশি আগ্রহী।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) যুক্তি, সংযুক্ত আরব আমিরাতে প্রচুর ভারতীয় বাস করে এবং দুবাই বর্তমানে বিশ্বের অন্যতম আকর্ষণীয় শহর। এ কারণে দুবাইয়ে ম্যাচ আয়োজন করলে আর্থিক লাভের সম্ভাবনাও বেশি। এ ছাড়া চ্যাম্পিয়নস ট্রফির ভারতের গ্রুপপর্ব ও পরবর্তী পর্বের ম্যাচগুলোও দুবাইতে হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এ সিদ্ধান্তের কারণে আয়োজক হয়েও পাকিস্তান তাদের মাটিতে ভারতের বিপক্ষে কোনো ম্যাচ আয়োজন করতে পারবে না। এমনকি ভারত যদি সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছে যায়, সেই ম্যাচগুলিও পাকিস্তানের বদলে দুবাইতে আয়োজন করা হবে।

এই আপসের মধ্য দিয়ে ভারত-পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের একটি সমাধানসূত্র পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে। এখন আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯