ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কড়া নিরাপত্তার মধ্যেই ভাইয়ের জন্মদিনে হাজির সালমান খান

বিনোদন | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:৩৯ পূর্বাহ্ন

banglahour

লরেন্স বিষ্ণোইদের থেকে প্রাণনাশের হুমকি পেয়েও বলিউড অভিনেতা সালমান খান দমে যাননি। বরং জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলেছেন বিভিন্ন কাজে। বারবার প্রাণনাশের হুমকি থাকা সত্ত্বেও ভাইয়ের সাবেক স্ত্রীর বাবার মৃত্যুতেও দেখতে ছুটে গিয়েছিলেন তিনি। এমনকি বাবা সিদ্দিকীর মৃত্যুতেও থেমে যাননি। তবে আগের তুলনায় আরও জোরদার করা হয়েছে তার নিরাপত্তা।

থমকে দাঁড়ানোর পাত্র নন বলিখ্যাত ভাইজান সালমান খান। তিনি নিজের নিয়মেই চলাফেরা, আর শুটিং দিব্যি চালিয়ে যাচ্ছেন। একেবারে টাইগার অবতারে। আর এবার বুলেট প্রুফ গাড়িতে করে কড়া নিরাপত্তার মধ্যেই ভাই সোহেল খানের জন্মদিনে হাজির হলেন সালমান খান। আর কালো কাচের গাড়ির ভেতর থেকেই ভক্তদের সালাম জানালেন ভাইজান।

তিনি দাবাং খান। তিনি বলিউডের বিন্দাস ভাইজান। তাকে ভয় দেখানো চাট্টিখানি কথা নয়। এই যেমন লরেন্স বিষ্ণোইদের থেকে প্রাণনাশের হুমকি পেয়েও ভাইজান কিন্তু দমেনি। বরং সব হুমকিকে ফুঁৎকারে উড়িয়ে সালমান এখন ব্যস্ত ছবির শুটিংয়ে।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান। আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের পর থেকে। বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। এদিকে সুপারস্টারের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম