ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের শাসন প্রয়োজন: মির্জা ফখরুল

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:২৯ অপরাহ্ন

banglahour

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র। দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে। অন্য কোনো উপায় নেই।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে জেলা বিএনপির আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের বিষয়ে তিনি বলেন, "বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনো আওয়ামী সন্ত্রাসী বা নিরীহ মানুষের রক্ত ঝরানো ব্যক্তিদের আশ্রয় বিএনপিতে নেই।"

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে মির্জা ফখরুল ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ কর্মসূচির আওতায় জেলা বিএনপি মোট ২,০০০ কম্বল বিতরণের পরিকল্পনা করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, এবং ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯