ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গাইবান্ধায় জামায়াতের কর্মী সম্মেলনে আমির ডা. শফিকুর রহমান: “জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে”

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৬:২২ অপরাহ্ন

banglahour

গাইবান্ধা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবে। তিনি বলেন, “তারা সংখ্যালঘু (মাইনরিটি) হবে কেন? জাতিকে বিভক্ত করা আরেকটি গৃহচক্র। এ দেশের মানুষ বন্ধুসুলভ হয়ে পরস্পর প্রতিবেশী হয়ে থাকবে। আর পরস্পরকে লাগিয়ে দেওয়ার জন্য এটি একটি শয়তানি চক্র।”

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিডিআর ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়েছে। তারা বিডিআর হত্যাকাণ্ডের পর এর নাম পরিবর্তন করেছে। শুধু তাই নয়, এই সরকার জামায়াতে ইসলামীর ওপর দমন-পীড়ন চালিয়েছে। জামায়াতের নিবন্ধন বাতিল করার পাশাপাশি দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।”

তিনি বলেন, “যারা এ দেশে জন্মগ্রহণ করবে তারা সবাই গর্বিত নাগরিক হবে। আল্লাহ যদি আমাদের এ রাষ্ট্রের দায়িত্ব দেন, আমরা দুর্নীতিমুক্ত ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। সেই সঙ্গে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল, সাবেক জেলা আমির ডা. আব্দুল রহীম সরকার, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির আব্দুল ওয়ারেছ সরকার, সেক্রেটারি জহুরুল হক সরকারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এই সম্মেলনে উপস্থিত কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম