ঢাকা: মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং সামসুল আরেফিনকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা
যুগ্ম আহ্বায়ক:
জাফর আহমেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিদ চৌধুরী, নাহিয়ান বিন অনিক, রবিউল আউয়াল, শাখাওয়াত ইসলাম খান পরাগ, রাসেদ বিন হাসিম, জাহিদুল ইসলাম জাহিদ, মাইন উদ্দীন চৌধুরী মাইন, মেহেদী হাসান রুদ্র, মোহাম্মদ মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব, রবিন মিয়া শাওন ও শামীম মিয়া।
সদস্য:
মোহাম্মদ রিয়াসাল রাকিব, মোবাইদুর রহমান, এম তানভীর রহমান, আবু হেনা মোরসালিন, ইমরান হোসেন ইমন, মাহিদ হোসেন এবং মাশফিকুল রাইন।
নতুন কমিটি দলের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
