ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামায়াতের আমির: আগামী নির্বাচন হতে হবে আনুপাতিক হারে

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৮:৩০ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। তিনি বলেন, কোনো নির্দিষ্ট দলের হাতে যেন ভোট ও দেশ আর চলে না যায়।

বৃহস্পতিবার বিকেলে খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, "আমরা তারুণ্যনির্ভর একটি সমাজ গড়তে চাই। যুবসমাজকে সঙ্গে নিয়ে চাঁদাবাজমুক্ত ও দখলদারমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি। খুলনার কয়রা-পাইকগাছার প্রধান সমস্যা বেড়িবাঁধ সংকট সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই। জামায়াত দেশ সেবার সুযোগ পেলে জনগণের সংকটগুলো খুঁজে নিয়ে সমাধান করবে।"

তিনি আরও বলেন, “দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো বিভাজন থাকতে পারে না। আমরা সবার সহযোগিতায় বৈষম্যমুক্ত একটি সমাজ গড়তে চাই।”

সমাবেশে আওয়ামী লীগের শাসনামলের তিনটি নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "২০১৪ সালের নির্বাচন ছিল ভোটারবিহীন, ২০১৮ সালের নির্বাচন নিশিরাতে আর ২০২৪ সালের নির্বাচন ডামি নির্বাচনের মতো। এমন নির্বাচন আর দেশবাসী দেখতে চায় না।"

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, এমনকি শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে। তিনি আরও বলেন, “আমরা আওয়ামী লীগের ওপর সুবিচার চাই, যাতে তারা শাস্তি পায় এবং ভবিষ্যতে আর কেউ এমন দুর্বৃত্ত না হতে পারে।”

সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মোক্তার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সিরাজুল ইসলাম।

এর আগে পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে পৃথক সমাবেশ এবং ডুমুরিয়ার আঠারো মাইলে পথসভায় ডা. শফিকুর রহমান বক্তব্য দেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম