ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপির দুর্নীতিবাজ নেতারা পালানোর সুযোগ পাবে না: মনিরুল হক চৌধুরী

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১১:০০ পূর্বাহ্ন

banglahour

কুমিল্লা, শনিবার: বিএনপির দুর্নীতিবাজ নেতারা পালানোর সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

শনিবার সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার জামুয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলের ভেতর অনিয়ম সহ্য করা হবে না
বিএনপির কিছু নেতাকর্মী দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়েছেন উল্লেখ করে মনিরুল হক চৌধুরী বলেন, “আমার কাছে দলের সব তথ্য আসে। যদি কারো বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাই, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ঢাকায় চিঠি দিয়ে বহিষ্কার করিয়ে দেব।”

তিনি আরও বলেন, “আমাদের দলের ক্যাডাররা সাবধান থাকুন। আওয়ামী লীগের মতো দুর্নীতি করলে আপনারা পালানোর সময়ও পাবেন না। সব ডকুমেন্ট সংগ্রহ করা হচ্ছে। কেউ ছাড় পাবে না।”

লোটাস কামালকে নিয়ে তীব্র সমালোচনা
সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে (লোটাস কামাল) নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “লোটাস কামাল টাকা ছাড়া কিছুই বুঝতেন না। এখন তিনি দেশে নেই। হারামের টাকায় কোনো বরকত নেই। তার জীবনে হারাম ছাড়া কিছুই ছিল না।”

জনসভায় নেতাকর্মীদের আহ্বান
মনিরুল হক চৌধুরী নেতাকর্মীদের অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, “যারা অনিয়ম করছেন, তারা শিক্ষা নিন। আইজিপিকে বেঁধে নিয়ে যাওয়ার ঘটনা দেখে খুশি হওয়ার কিছু নেই, বরং এতে শিক্ষা নেওয়া উচিত।”

সামছুল হক মজুমদারের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমাই উপজেলা বিএনপি নেতা ইউছুফ আলী মীর পিন্টু ও ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯