ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আ.লীগ মতের পার্থক্য হলেই বলত রাজাকার- রাজিব আহসান

রাজনীতি | রুহুল আমীন রুবেল

(১ বছর আগে) ৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৩:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০২ অপরাহ্ন

banglahour

বরিশাল: আওয়ামী লীগ কেউ প্রতিবাদ নয় মতের পার্থক্য তৈরি হলেই বলত সে রাজাকার! ভিন্ন মতের মানুষ মানেই রাজাকার। মুক্তিযোদ্ধা রাজাকার হয়ে গেছে, রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে গেছে। শুধু আওয়ামী লীগ যে করবে সে মুক্তিযোদ্ধা।

দেশ বিরোধী অপতৎপরতা রুখতে ও গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবিতে উপজেলার মুক্তিযোদ্ধা পার্ক (বালুর মাঠ) ৩০ ডিসেম্বর (সোমবার) এক সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রাজিব আহসান এ কথা বলেন।

তিনি আরো বলেন, ২৪ এর আন্দোলন দেড় মাসে সফল হয়নি, এ আন্দোলন দেড়  মাসের নয়, এ আন্দোলন কিছু সংখ্যক ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুন্থানে শুধু নয়, দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে মানুষের রক্ত ঘাম জেল শ্রমের উপড়ে এ আন্দোলন তৈরি হয়েছে। গত ১৫ বছরের একটি দল ক্ষমতায় ছিল কিন্তু আমি মেহেন্দিগঞ্জ উপজেলায় আসার পর কি দেখলাম, রাস্তা-ঘাট  ভাঙ্গা তেমন কোন টেকসই উন্নয়ন হয়নি।

নিজে বরিশাল ৪ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে বলেন, যদি নির্বাচন করি, মেহেন্দিগঞ্জ হিজলা আসন থেকেই নমিনেশন চাইব। সবারই জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছে থাকে, তেমনি আমারও আছে। আমি এই মাটিতেই জন্মেছি, মারা গেলে এই মাটিতেই দাফন হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন দিপেন, আহ্বায়ক মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম ও পৌর আহ্বায়ক রিয়াজ শাহীন লিটনসহ উপজেলা বিএনপি যুবদল-স্বেচ্ছাসেবকদল-কৃষকদল-ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম