ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের পাশে দাঁড়ানোর জন্য আয়োজিত করেন ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট।
গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত এই কনসার্টে বিনামূল্যে পারফর্ম করেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এই কনসার্ট থেকে ১ কোটি ৬৫ লক্ষ ১১ হাজার ৪৮৫ টাকা সংগ্রহ করা হয়, যা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে দান করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে সাধারণ সম্পাদক সারজিস আলমের হাতে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়।
স্বচ্ছতা ও পরামর্শ পরিষদ গঠন:
কনসার্টের আয় ও ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল।
পরিষদের সদস্যরা হলেন:
- ড. কাজী মাহফুজুল হক সুপণ (প্রাধ্যক্ষ, স্যার এ এফ রহমান হল)
- ড. আনসারুল আলম (অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট)
- মুহাম্মদ মাহবুব কায়সার (সহকারী প্রক্টর, সমাজবিজ্ঞান বিভাগ)
- মুহাম্মদ রুহুল আমিন (অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ)
- অধ্যাপক রোবায়েত ফেরদৌস (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ)
- ড. মো. সাইফুল আলম চৌধুরী (সহযোগী অধ্যাপক)
- ড. রেজওয়ানুল হক খান (অধ্যাপক, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট)
- ডা. মাহবুবুল হাসান মুনির (অধ্যাপক, বারডেম হাসপাতাল)
কনসার্টের আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে একটি অডিট রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। এ জন্য ‘হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং’ অডিট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আয়োজকরা জানান, এই উদ্যোগ শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
