ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সরকারের উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছে এবি পার্টি

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৯:৪৫ অপরাহ্ন

banglahour

ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৪: সম্প্রতি গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির বিষয়ে সরকারের বোধোদয়ের পর স্বস্তি প্রকাশ করেছে “আমার বাংলাদেশ (এবি)” পার্টি। দলটি বলেছে, দীর্ঘ সময় পর হলেও সকল পক্ষের সম্মতিতে একটি গ্রহণযোগ্য ঘোষণাপত্র তৈরিতে সরকারের উদ্যোগ ভাল পদক্ষেপ।

মঙ্গলবার ‘গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র: বিরোধ নয় ঐক্য’ শীর্ষক একটি সংবাদ সম্মেলনে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, "এবি পার্টিসহ আমরা বহু আগে থেকেই গণঅভ্যুত্থানের জন্য একটি প্রোক্লেমেশন (ঘোষণাপত্র) তৈরির দাবি জানিয়েছিলাম। তবে নাগরিক কমিটি, ছাত্র আন্দোলন কিংবা অন্তর্বর্তী সরকার কেউই কার্যকর পদক্ষেপ নেয়নি। এখন সরকার হঠাৎ করে ২০২৪ সালের মধ্যেই একটি ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।"

তিনি আরও বলেন, "সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই, তবে ছাত্ররা যে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করেছে, তাদেরও অভিনন্দন জানাই।"

এবি পার্টির সদস্যসচিব মঞ্জু সরকারের কার্যক্রমে পরিকল্পনার অভাবের কথা উল্লেখ করে বলেন, "সরকার সবকিছুতে চাপের মুখে সিদ্ধান্ত নিচ্ছে, যা তাদের ইমেজের ক্ষতি করছে। আমরা সরকারকে বারবার বলেছি, সমস্যাগুলো চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে।"

মঞ্জু আরও বলেন, "যদি জাতীয় ঐক্যের উদ্যোগ নিতে না পারেন, তবে আমাদের দায়িত্ব দিন, কিন্তু সংকট সৃষ্টি করবেন না।" তিনি সরকারের কাছে আগামী ১৫ জানুয়ারির মধ্যে একটি সমন্বিত ঘোষণাপত্র প্রণয়নের আহ্বান জানান।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্যসচিব এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্যসচিব ব্যারিস্টার সানী আব্দুল হক, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম