ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি নববর্ষ উপলক্ষে মদ্যপ অবস্থায় ৯ শিক্ষার্থী আটক

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১ জানুয়ারি ২০২৫, বুধবার, ৩:৩৫ অপরাহ্ন

banglahour

সাভার, ১ জানুয়ারি ২০২৫: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইংরেজি নববর্ষ উপলক্ষে প্রক্টোরিয়াল টিমের অভিযানে ৯ শিক্ষার্থীকে মদ্যপ অবস্থায় আটক করা হয়েছে। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন এলাকা থেকে এই অভিযানে ৫ জন মেয়ে এবং ৪ জন ছেলে শিক্ষার্থী আটক হন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের প্রিয়ন্তি নাগ, পরিসংখ্যান গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের থোয়াইনু প্রু, এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের খেংচেং ফু মারমা রয়েছেন। এছাড়া উত্তরা ইউনিভার্সিটির আফরিন আশা, প্রাইম নার্সিং কলেজের মাসুই মারমা এবং জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা হ্রুই মুইং স্যাং, কৃষ্ণ চন্দ্র বর্মন, মো. শিপন হোসেন এবং সতীর্থ বিশ্বাস বাঁধনও আটক হন।

আটকরা জানান, তারা জাবির শিক্ষার্থীদের আমন্ত্রণে ক্যাম্পাসে প্রবেশ করেন এবং সুন্দরবনে মদ্যপান করেন। সিসি টিভি ফুটেজের মাধ্যমে তাদের গতিবিধি অনুসরণ করে প্রক্টোরিয়াল টিম তাদের আটক করে। এ সময় তারা মদ পানের কথা স্বীকার করেন, তবে কিছু শিক্ষার্থী মদ বাহনের কথা স্বীকার করেন।

প্রক্টোরিয়াল টিমের সদস্যরা জানান, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩১ ডিসেম্বর রাতে সকল শিক্ষার্থীদের স্ব স্ব হলে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছিল এবং বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম