ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামায়াতের ঐক্যের আহ্বান: নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১০:০৪ অপরাহ্ন

banglahour

ঢাকা, ৩ জানুয়ারি: দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান-আকিদা, বোধ-বিশ্বাস, আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর দারুসসালামে গোলারটেক ঈদগাহ মাঠে থানা জামায়াত আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সম্মেলনে সভাপতিত্ব করেন থানা আমীর হেকিম আব্দুল মান্নান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আবু হানিফ।

বক্তব্যে সেলিম উদ্দিনের বার্তা:
সেলিম উদ্দিন বলেন, “ছাত্র-জনতার ত্যাগ ও প্রাণের বিনিময়ে দেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে এ বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত অব্যাহত রয়েছে। অতীতের স্বৈরাচারের প্রতিভূরা এখনো সক্রিয়। স্বাধীনতা-পরবর্তী সময়ে শাসকগোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার অপচেষ্টা করেছে। আমাদের অশুভ এই বৃত্ত থেকে বেড়িয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসীবাদী সরকার রাষ্ট্রের অবকাঠামো এবং প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। দুর্নীতি, সন্ত্রাস, অর্থপাচার এবং শেয়ারবাজার লুটের মাধ্যমে জাতিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। কিন্তু ৩৬ জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে নতুন পথচলা শুরু হয়েছে। এখন আর রাজনৈতিক হানাহানিকে প্রশ্রয় দেওয়া হবে না।”

গণমিছিলের আয়োজন:
চাঁদাবাজি, সন্ত্রাস এবং আওয়ামী ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে কাফরুল উত্তর থানা জামায়াত মিরপুর-১৩ এলাকায় একটি গণমিছিল আয়োজন করে। গণমিছিলে নেতৃত্ব দেন থানা আমীর রেজাউল করিম মাহমুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মতিন খান, খান হাবিব মোস্তফা, আলাউদ্দিন আহমেদ, মিজানুর রহমান প্রমুখ।

সেলিম উদ্দিন আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম