সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাসান আল-শিবানি বলেছেন, সিরিয়ার পুনর্গঠন, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন নিশ্চিত করেছে সৌদি আরব। সিরিয়ার প্রতিনিধি দলের রিয়াদে সফর শেষে শুক্রবার এ মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সৌদি গেজেট।
সামাজিকমাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে, আল-শিবানি উষ্ণ অভ্যর্থনার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, নতুন সিরিয়ান প্রশাসনের জন্য এই সফরকে একটি যুগান্তকারী মুহূর্ত হিসাবে বর্ণনা করেছেন।
আল-শিবানি বলেন, আমরা এই অঞ্চলে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে এবং আরব দেশগুলোর পাশাপাশি নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিকে উন্নীত করতে অগ্রগতির ক্ষেত্রে সিরিয়ার অগ্রণী ভূমিকার উপর জোর দিয়েছি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
