ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সারা দেশের দায়িত্বশীল ইমাম-খতিবদের নিয়ে প্রতিনিধি সম্মেলনের আয়োজন

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৪:৫৪ অপরাহ্ন

banglahour

সারা দেশের দায়িত্বশীল ইমাম-খতিবদের নিয়ে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বাংলাদেশ মসজিদ মিশন আয়োজিত এ সম্মেলন শুরু হয়।

দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে এ সম্মেলন সমাপ্ত হয়।


দিনব্যাপী এ আয়োজনে মসজিদকে কেন্দ্র করে সমাজ সংস্কারের পদক্ষেপের নানাবিধ দিক নিয়ে আলোচনা হয়। ইমাম ও খতিবরা তাদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।

অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মাওলানা খলিলুর রহমান মাদানীর সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম