ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ড. মুহাম্মদ ইউনূসকে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ২:৩২ অপরাহ্ন

banglahour

চীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আগামী মার্চে বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এই সম্মেলনটি বেইজিংয়ে ২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ড. ইউনূসের ভবিষ্যৎ চীন সফর নিয়ে আলোচনা হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিএফএ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ড. ইউনূসের সফরের সময় চীন দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের আয়োজন করতে আগ্রহী। এমনকি ড. ইউনূসকে বেইজিং পৌঁছে দিতে চীন একটি ভাড়া করা উড়োজাহাজ পাঠানোর প্রস্তাবও দিয়েছে।

চীন মনে করছে, বাংলাদেশের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই সফর সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকার সংশ্লিষ্টরাও মনে করছেন, বহুপাক্ষিক এই ফোরামের পাশাপাশি দ্বিপক্ষীয় সফরের সুযোগ গ্রহণ করা যেতে পারে।

তবে, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস থাকায় রাষ্ট্রীয় আয়োজনের কারণে মার্চে ড. ইউনূসের সফর সম্ভব হবে কিনা, তা নিয়ে ঢাকার সন্দেহ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সফরের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে, তিন দিনের সফরে সোমবার (২০ জানুয়ারি) চীন যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি ২৪ জানুয়ারি দেশে ফিরবেন বলে জানা গেছে। এই সফরের সময় ড. ইউনূসের সম্ভাব্য বেইজিং সফর নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯