ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রুহুল কবির রিজভী: "মেগা প্রকল্পের নামে নদী ও খাল ভরাট করেছে সরকার"

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ২:৩৪ অপরাহ্ন

banglahour

ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে সোমবার (২০ জানুয়ারি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বর্তমান সরকারকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন।

তিনি বলেন, "তথাকথিত মেগা প্রকল্পের নামে পতিত আওয়ামী লীগ সরকার দেশের নদী ও খাল ভরাট করেছে। স্বৈরাচার কখনো মানুষের কল্যাণে কাজ করে না।"

রিজভী আরও বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে কথা বলতে পারা আমাদের জন্য আনন্দের। অথচ একসময় এখানে ফ্যাসিবাদের চরম দমননীতি চলত, আমরা ভয়ে গাড়ির কাচ তুলে দিতাম।"

জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রমের প্রসঙ্গে তিনি বলেন, "করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে এই ফাউন্ডেশনের কর্মীরা অলিগলিতে কাজ করেছে। বন্যা, ডেঙ্গু ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় ফাউন্ডেশন মানুষের পাশে থেকেছে।"

ফাউন্ডেশনের পরিচালক ড্যাব নেতা শাহ মো. আমান উল্লাহ বলেন, "জিয়াউর রহমান ফাউন্ডেশন অরাজনৈতিকভাবে সমাজের কল্যাণে কাজ করে। ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান নিজে এসব কার্যক্রম তদারকি করেন।"

অনুষ্ঠানে ঢাবির শিক্ষক মোর্শেদ হাসান খান, ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম