ঢাকা, ১২ জুন ২০২৬, শুক্রবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাবিতে এক কলেজশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১০:৫১ পূর্বাহ্ন

banglahour

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক কলেজশিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।


নিহত শিক্ষার্থী হলেন মো. শিমুল (২১)। তিনি রাজশাহী কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। তিনি রাজশাহী নগরীর মেহেরচন্ডী মধ্যবুথপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন।


খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে শিমুল তার বান্ধবীকে নিয়ে বেড়াতে গেলে বিশ্ববিদ্যালয়ের ভেতরের কতিপয় ছেলে তাদের ধাওয়া করে। ছেলেটি মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় কয়েকজন ব্যাডমিন্টন খেলোয়াড় তার পথরোধ করে এলোপাথাড়ি মারধর করে আহত করে। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯