ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কঙ্গোয় শান্তিরক্ষীদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ, ১৩ শান্তিরক্ষী নিহত

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ২:১৩ অপরাহ্ন

banglahour

আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এম২৩ গ্রুপের সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন দক্ষিণ আফ্রিকার, ৩ জন মালাউয়ির এবং একজন উরুগুয়ের সেনা রয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী জানায়, সংঘর্ষটি ঘটে দেশটির পূর্বাঞ্চলের গোমা শহরে। সেখানে এম২৩ গোষ্ঠীর বিদ্রোহীদের হটানোর চেষ্টা করলে শান্তিরক্ষীরা হামলার শিকার হন। এ ঘটনায় জাতিসংঘ গোমা শহর থেকে তাদের বেসামরিক কর্মীদের সরিয়ে নিচ্ছে।

এম২৩ গোষ্ঠী চলতি বছরের শুরু থেকে নতুন নতুন এলাকায় আক্রমণ চালিয়ে অনেক অঞ্চল দখলে নিয়েছে। এর ফলে প্রতিদিন কঙ্গোর সেনাবাহিনী ও এম২৩ বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে। এসব ঘটনায় হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে।

সংঘাত বাড়তে থাকায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠক ডাকে। রোববার ১৩ সেনা নিহতের খবর আসার পর বৈঠকটি তড়িঘড়ি করে অনুষ্ঠিত হয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, সংঘাত নিরসনে তিনি রুয়ান্ডা এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।

এদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের গোমা ত্যাগের নির্দেশ দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে বলেছে, সংঘর্ষ বাড়লে বেসামরিক নাগরিকদের ঝুঁকি আরও বেড়ে যাবে। সংস্থাটি উভয়পক্ষের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তুলেছে।

জাতিসংঘ জানিয়েছে, এই সংঘাত কঙ্গো অঞ্চলে মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলছে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম