ঢাকা, ১২ জুন ২০২৬, শুক্রবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আবারও ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৮ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৭:২০ অপরাহ্ন

banglahour

পূর্বঘোষিত আলটিমেটামে নিউমার্কেট থানা ঘেরাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সাত কলেজের সামনে দিয়ে চলাচল নিষিদ্ধ কর্মসূচি প্রত্যাহারের পর নতুন করে আবারও ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।


মঙ্গলবার (২৮ জানুয়ারি) সাড়ে ছয়টায় ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।

ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, চূড়ান্ত কোনো সমাধান এখনো হয়নি। আমরা মনে করছি যাদের কারণে আমাদের সহপাঠীরা আহত হয়েছে তাদের সুষ্ঠ বিচার না করে কোনো সমাধান সম্ভব নয়। দেশের কথা চিন্তা করে এবং অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি না হয় সেজন্য পূর্বঘোষিত আল্টিমেটাম সাত শিক্ষার্থীরা প্রত্যাহার করে নিয়েছে। তবে যারা আঘাত করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত নতুন করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বহাল থাকবে।


কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি বলেন, যারা আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে তাদের সঙ্গে কিসের সমাধান। আমরা এমনি এমনি তাদের রক্ত ডিঙিয়ে সমাধান করতে পারি না। তাছাড়া স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছি এবং ১ তারিখ থেকে সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বিশেষ করে ক্লাস এবং পরীক্ষা শুরুর ব্যবস্থা করতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর এবং থানা ঘেরাও কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি।

এ সময় ২৪ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান তারা।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯