ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জবিতে ২ শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ছাত্রফ্রন্টের নিন্দা

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১০:৫১ পূর্বাহ্ন

banglahour

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে ওঠা নিয়ে কথাকাটাকাটির জেরে রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী তামান্না তাবাসসুম ও আকাশ আলীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে শাখা ছাত্রফ্রন্ট।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সংগঠনটির বার্তা প্রেরক আপেল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে ওঠা নিয়ে কথাকাটাকাটির জেরে হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী তামান্না তাবাসসুম ও আকাশ আলী। একাধিক সংবাদমাধ্যম হামলায় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সম্পৃক্ততা নিশ্চিত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।


এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত ১৫ বছরে ক্যাম্পাসে ছাত্রলীগের যে একক আধিপত্য ও জুলুম তা অবসান হয়েছে। এই দুঃশাসনের অন্যতম ভুক্তভোগী ছিল স্বয়ং ছাত্রদল। অথচ ক্রমেই তাদেরকে পুরোনো ছাত্রলীগের ভূমিকায় দেখা যাচ্ছে। অভ্যুত্থানের একটি শক্তি হিসেবে ছাত্রদলের কাছে এটি কোনোভাবেই কাম্য নয়।

এ ছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ এবং ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশকে অক্ষত রাখতে আহ্বান জানিয়েছে ছাত্রফ্রন্ট। একইসঙ্গে শিক্ষার্থীদের প্রতি রাজনীতির বিপ্লবী ও আদর্শবাদী ধারাকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে তারা।


প্রসঙ্গত, কেন্দ্রীয় শহীদ মিনারে মার্কেটিং বিভাগের দুই শিক্ষার্থী জুতা পায়ে উঠলে রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী তার প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালায় মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী। এ হামলার নেতৃত্ব দেয় ছাত্রদল কর্মী মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাশ। অনিক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেতের একনিষ্ঠ কর্মী।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম