ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শেখ রেহানা,তার স্বামী এবং আরও এক ব্যক্তির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

অনুসন্ধান | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪১ অপরাহ্ন

banglahour

গাজীপুরে টিউলিপ টেরিটরিসহ ৪টি বিলাসবহুল বাংলোবাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় শেখ রেহানা, তার স্বামী শফিক আহমেদ সিদ্দিক এবং আরও এক ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

দুদকের অভিযোগে বলা হয়েছে, গাজীপুরে শেখ রেহানার পরিবারের সদস্যদের নামে একাধিক রিসোর্ট ও বাংলোবাড়ির তথ্য পাওয়া গেছে। বিভিন্ন সময়ে কেনা এসব সম্পত্তি মূলত অবসর সময় কাটানোর জন্য ব্যবহৃত হতো।

এর আগে, রাজনৈতিক প্রভাব, ক্ষমতার অপব্যবহার এবং রাজউকের কর্মকর্তাদের যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ পাওয়া যায়।


ওই অভিযোগে শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে দুদক।

গত ১৫ জানুয়ারি দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আরেক মেয়ে আজমিনা সিদ্দিকের দুর্নীতি ও অর্থ পাচার এবং অবৈধ সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম