ঢাকা: সরকারের বিরুদ্ধে অহেতুক দুর্নীতির কথা বলা হচ্ছে৷ যারা এসব বলে বেড়াচ্ছে, তারাই চিহ্নিত দুর্নীতিবাজ৷ শুধু মুখে বললে হবে না, কোথায় দুর্নীতি হয়েছে, তা স্পষ্ট করে জানাতে হবে।
আজ শনিবার (১৪ জানুয়ারি) গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধামন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচনী ওয়াদা ভোলে না আওয়ামী লীগ’ এ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৪ বছরে দেশের পরিবর্তন ও উন্নতি স্বীকার না করে, দুর্নাম রটিয়ে বেড়ায় অনেকেই৷ আওয়ামী লীগ মানুষকে যে ওয়াদা দেয়, সেই ওয়াদা রক্ষা করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
