ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিলের রায় হাইকোর্টের

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১:৫০ অপরাহ্ন

banglahour

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রায় প্রদান করেন।

এর আগে, গত ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬,৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় আদালত এই আদেশ দেন এবং একই সঙ্গে রুল জারি করেন।

গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়, যেখানে ৬,৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন।

এর আগে, গত ২৮ মে হাইকোর্ট ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর (তিন পার্বত্য জেলা ছাড়া) মৌখিক পরীক্ষাসহ নিয়োগপ্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন। পরবর্তীতে আপিল বিভাগ এই স্থগিতাদেশ খারিজ করলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মৌখিক পরীক্ষা নেয়। তবে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ গণমাধ্যমে আসার পর আদালত এর তদন্তের নির্দেশ দেন।

হাইকোর্টের সর্বশেষ রায়ের ফলে সংশ্লিষ্ট ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চিত হয়ে পড়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম