ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভোলায় বাইক দুর্ঘটনায় আমেরিকা প্রবাসীর দুই ছেলে নিহত

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৫ জানুয়ারি ২০২৩, রবিবার, ৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:০৬ অপরাহ্ন

banglahour

ভোলা: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার  ১০ নং আলিমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ গ্রামের আমেরিকা প্রবাসী করিম মোল্লার দুই ছেলে সোহেল মোল্লা ও শাওন মোল্লা ভোলা সদর উপজেলায় ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে।

আজ রবিবার (১৫ জানুয়ারী) বেলা ২ টা ৩০ মিনিটে ভোলা বিশ্বরোডে লড়ির সাথে বাইক এক্সিডেন্ট করে। তাদের মৃত্যতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

জানা যায় , আজ দুপুরের দিকে সোহেল (২৬) ও শাওন (২০) মোটরসাইকেলে ভোলা সদর থেকে বাড়ি ফিরছিল। ভোলা-বরিশাল মহাসড়কের পাঙ্গাশিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই ঘটনাস্থলে নিহত হয়।

ভোল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার ও ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে।

রু/আ
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম