ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

উপকূলীয় কৃষির সম্ভাবনা কাজে লাগাতে কলাপাড়ায় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(৩ ঘন্টা আগে) ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ৬:৫১ অপরাহ্ন

banglahour


পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় অঞ্চলে কৃষির সম্ভাবনা, সমস্যা ও উন্নয়ন নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মনোহরপুর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী।


কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালী খামারবাড়ির উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম।


সভায় উপকূলীয় অঞ্চলের কৃষি উন্নয়ন, সম্ভাবনাময় ফসলের আবাদ এবং কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম