ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে ২০০ লিটার ওয়াশ ও ৮ লিটার চোলাইমদ উদ্ধার, আটক ১

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ ঘন্টা আগে) ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ৬:৫১ অপরাহ্ন

banglahour

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে ২০০ লিটার ওয়াশ ও ৮ লিটার চোলাইমদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় দিলিপ লাকড়া (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টা সমায়  নাচোল থানাধীন মহাম্মদপুর রাজবাড়ীহাট গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক দিলিপ লাকড়া ওই গ্রামের মৃত বিরু লাকড়ার ছেলে। অভিযানে তাঁর বসতবাড়ি থেকে ৮ লিটার চোলাইমদ ও ২০০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মামুনুর রশীদ এ ঘটনায় বাদী হয়ে নাচোল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম