ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শের-ই-বাংলা মেডিকেলে প্রকাশ্যে প্রস্রাব, যুবকের ছবি ভাইরাল; পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সারাদেশ | ফয়সাল রাকিব, বরিশাল ব্যুরো প্রধান।

(৩ ঘন্টা আগে) ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ৬:৪৯ অপরাহ্ন

banglahour

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রকাশ্যে এক যুবকের দাঁড়িয়ে প্রস্রাব করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় হাসপাতালের পরিবেশ, পরিচ্ছন্নতা ও প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে দাঁড়িয়ে প্রস্রাব করছেন এক যুবক। অথচ হাসপাতালটিতে রোগী ও স্বজনদের ব্যবহারের জন্য একাধিক শৌচাগার ও প্রস্রাবখানা রয়েছে।

প্রতিদিন বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হাজারো রোগী চিকিৎসাসেবা নিতে এ হাসপাতালে আসেন। এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাপ্রতিষ্ঠানের ভেতরে প্রকাশ্যে এ ধরনের কর্মকাণ্ড হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ও পরিচ্ছন্নতার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন অনেকে।

সচেতন মহলের প্রশ্ন, হাসপাতাল প্রাঙ্গণে এমন ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কোথায়? পরিচ্ছন্নতা রক্ষা ও নিয়মশৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কী ভূমিকা পালন করছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সচেতন নাগরিকদের দাবি, ভাইরাল হওয়া ছবির বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট যুবককে শনাক্ত করতে হবে এবং হাসপাতালের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম