ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইসরাইলের নতুন শর্ত: তিন বন্দির মুক্তি পেলে চলবে যুদ্ধবিরতি

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২:৪৪ অপরাহ্ন

banglahour

আন্তর্জাতিক ডেস্ক: মিসর ও কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি নতুন করে বার্তা পাঠিয়েছে ইসরাইল। তেল আবিব জানিয়েছে, আগামী শনিবার হামাস যদি তিনজন জিম্মিকে মুক্তি দেয়, তবে যুদ্ধবিরতি বহাল থাকবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হামাস যদি শনিবার তিনজন বন্দিকে মুক্তি দেয়, তবে বন্দি বিনিময়ের চুক্তি ও সংঘর্ষবিরতি অব্যাহত থাকবে। এই তথ্য ইসরাইলের সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে।

এর একদিন আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একাধিক বিবৃতিতে বলেন, “হামাসকে আমাদের সব জিম্মিদের মুক্তি দিতে হবে, তবে যুদ্ধবিরতি চালু থাকবে।”

মঙ্গলবার এক ঘোষণায় নেতানিয়াহু বলেন, “যদি হামাস শনিবার দুপুরের মধ্যে বন্দিদের মুক্তি না দেয়, তবে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে।” তিনি আরও জানান, ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির প্রতি সমর্থন জানিয়েছে, যা জিম্মিদের দ্রুত মুক্তির পক্ষে।

অন্যদিকে, কাতারের সংবাদমাধ্যম আল-আরাবী আল-জাদিদ জানিয়েছে, মিশরীয় গোয়েন্দা প্রধান হাসান রশাদ এবং হামাস প্রতিনিধিদের মধ্যে কায়রোয় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সূত্র বলছে, আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। কাতার, মিশর এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের প্রচেষ্টায় চুক্তির কিছু গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয় সমাধান হয়েছে।

এদিকে, মানবিক সহায়তার অংশ হিসেবে ইসরাইল গাজায় তেল ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশের অনুমতি দিয়েছে। তবে, তাবু এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের অনুমোদন এখনো দেওয়া হয়নি।

সূত্র জানায়, যদি ইসরাইল বৃহস্পতিবার কারাভান প্রবেশের অনুমতি দেয়, তবে হামাস শুক্রবার তিন বন্দির নাম প্রকাশ করতে পারে, যাদের শনিবার মুক্তি দেওয়া হবে।

 

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম