ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিদ্যুতের দাম কমানোর দাবীতে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৬ জানুয়ারি ২০২৩, সোমবার, ৪:৩৪ অপরাহ্ন

banglahour


খাগড়াছড়ির রামগড়ে বিএনপির ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

রামগড় পৌর বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন এর সভাপতিত্বে  সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি ও  উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহাম্মদ ভূঁইয়া।

রামগড় উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ শেফায়েত উল্যাহর সঞ্চালনায় কর্মসূচিতে অন্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর হোসেন নুরু, রামগড় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জানে আলম দুলাল, উপজেলা যুব দলের আহ্বায়ক শাহ আলম বাদশা সহ  দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সমাবেশে বক্তারা বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ দলের নেতাদের উপর হামলা মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন বন্ধ করে তত্বাবধায়ক সরকারের দাবী মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে একটি অবাধ সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জোর দাবি জানান। একিসাথে সরকার বিরোধী অন্দোলনে দলীয় নেতাকর্মীদের রাজপথে আন্দোলন আরো জোরদার করার আহ্বান জানানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯