ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুয়েট ক্যাম্পাস ছাড়লেন ভিসি, অস্ত্রধারীরা ঘুরছে প্রকাশ্যে

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩২ অপরাহ্ন

banglahour

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীদের কুপিয়ে আহত করা সেই অস্ত্রধারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এদিকে কুয়েট প্রশাসনের মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হলেও এজহারে নাম দেওয়া হয়নি কারও। ফলে ৪৮ ঘণ্টার মাথায় হামলার শিকার হওয়া দুই শিশুসহ চারজনকে ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে শিক্ষার্থীদের কুয়েট প্রশাসনসহ সব রাজনীতিকে লালকার্ড দেখানো কর্মসূচির মধ্যেই ক্যাম্পাস ছেড়েছেন ভিসি ড. মুহাম্মদ মাছুদ। এ অবস্থায় ঘটনার দুদিন পর শিক্ষার্থীদের আন্দোলনে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে কুয়েটে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসার জন্য ক্যাম্পাস ছাড়েন ভিসি।
অস্ত্রধারীদের পরিচয় মিলেছে

ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রহাতে মহড়া দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে সাদা হাফ হাতা শার্ট মুখে গামছা জড়িয়ে হাতে রামদা হাতে ব্যক্তি খুলনা নগরীর দৌলতপুরের যুবদলের সাবেক সহসভাপতি। নগর যুবদলের শফিকুল আলম তুহিন ও শের আলম সান্টুর নেতৃত্বাধীন কমিটির সময় তিনি দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন। মঙ্গলবার রাতেই তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল। সংঘর্ষের সময় কালো হাফ হাতা টি-শার্ট এবং রামদা হাতে আরও একজনকে দেখা গেছে। তার নাম কামাল হোসেন। তিনি স্বেচ্ছাসেবক দল কর্মী। স্থানীয় বিএনপি নেতারা তার পরিচয় নিশ্চিত করেছে। তার পেছনে লাঠি হাতে অবস্থান করছিলেন হেলাল, তিনি শ্রমিক দলের সক্রিয় কর্মী।
খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন বলেন, কামাল কখনও বিএনপি, কখনও যুবদল আবার কখনও স্বেচ্ছাসেবক দলের মিছিলে যায়। তিনি দলের কোনো পদে নেই। হেলালেরও একই অবস্থা। শ্রমিক দলের মিছিলে গেলেও কোনো পদে নেই। তারা কেন সেখানে গিয়েছে তারাই বলতে পারবে।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯