ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুয়েট উপাচার্যের ওপর হামলায় নিন্দা জানালেন জাবি উপাচার্য

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ১১:২০ অপরাহ্ন

banglahour

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জাবি উপাচার্য বলেন, “একজন উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নিগৃহীত করা ফৌজদারি অপরাধ। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে সৎ ও বরেণ্য শিক্ষাবিদদের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে এক নজির স্থাপন করেছে। উপাচার্যগণ যখন শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন, তখন তাদের ওপর এই হামলা ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টা।”

তিনি কুয়েট উপাচার্যের ওপর হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যেকোনো সমস্যার সমাধানে অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে সংঘটিত সহিংসতার জেরে একদল শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই ঘটনা শিক্ষা মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯