ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খেলাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইকে খুন

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৭ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৭:১২ পূর্বাহ্ন

banglahour

কক্সবাজার: কক্সবাজারে বাস টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুই জন। আহতদের মধ্যে মফিজ নামে এক যুবকের অবস্থা আশংকাজনক। নিহতরা হলেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা পূর্ব লারপাড়া এলাকার আবদুল হামিদ মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (২৮) ও নুরুল হুদা জুনু ড্রাইভারের ছেলে শহিদুল ইসলাম ওরফে সাইদুল (৩০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই।

সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল ঘুরে এসে পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

জানা যায়, কক্সবাজারে বাস টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এক কিশোরকে মারধর করেন দুই যুবক। এ ঘটনার জেরে ছুরিকাঘাতে তাদের হত্যা করেছেন কিশোরের স্বজনরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯