ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক অনিন্দিতা দত্ত অবরুদ্ধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে মুক্তি

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৬ মার্চ ২০২৫, রবিবার, ৯:৩২ অপরাহ্ন

banglahour

ঢাকা: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ) চিকিৎসক ডা. অনিন্দিতা দত্তকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর সেনাবাহিনী তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দিয়েছে।

রোববার (১৭ মার্চ) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ভবনে কর্মস্থলে আসার পর একদল লোক তাকে সেখানে অবরুদ্ধ করে রাখে। পরে দুপুর আড়াইটার দিকে সেনাবাহিনীর সদস্যরা তাকে ধানমন্ডির বাসায় পৌঁছে দেন।

বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন জানান, প্রশাসনের অনুরোধে সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং নিরাপত্তা নিশ্চিত করে অনিন্দিতাকে বাসায় পৌঁছে দেয়। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল।

অবরুদ্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, “ডা. অনিন্দিতা দত্ত বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। পারিবারিক একটি মামলার জেরে কিছু লোক তাকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করে।”

প্রসঙ্গত, ডা. অনিন্দিতা দত্ত আওয়ামী লীগের সাবেক এমপি ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে।

বিশ্ববিদ্যালয়ের এক চিকিৎসকের বরাতে জানা গেছে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে একাধিক মামলা হয়, যেখানে অনিন্দিতা দত্তকেও আসামি করা হয়। সাম্প্রতিক সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ে যাতায়াত শুরু করলে তার অবস্থান নিশ্চিত করে একদল লোক রোববার তাকে অবরুদ্ধ করে।

অবরুদ্ধকারী দলের অন্যতম সদস্য রুবেল আহমেদ জানান, তারা দীর্ঘদিন ধরে অনিন্দিতাকে খুঁজছিলেন। শাহবাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে তারা বিশ্ববিদ্যালয়ে যান এবং অনিন্দিতাকে অবরুদ্ধ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অনিন্দিতা দত্তকে নিরাপদে বাসায় পৌঁছে দেয়।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম