ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এস.এম. সুলতান পদক পাচ্ছেন শিল্পী শহীদ কবির

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২০ জানুয়ারি ২০২৩, শুক্রবার, ৭:০৮ পূর্বাহ্ন

banglahour

বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের জন্মস্থান নড়াইলে ২০ জানুয়ারি ২০২৩ অনুষ্ঠিত সুলতান মেলা ২০২২ এ ‘সুলতান পদক-২০২২’ প্রদান করা হবে। 
নড়াইল জেলা প্রশাসন ও শিল্পী এস.এম সুলতান ফাউন্ডেশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি চিত্রশিল্পী এস.এম. সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘সুলতান মেলা’ আয়োজন করেছে। 
নড়াইলে ৭-২০ জানুয়ারি ২০২৩ সুলতান মেলার আয়োজন করা হয়। পূর্বের মতো সমাপনী দিনে প্রদান করা হবে ‘সুলতান পদক-২০২২’। 

চিত্রশিল্পী এস এম সুলতান

এবছর বরেণ্য চিত্রশিল্পী শহিদ কবীর তালুকদার-কে পদক প্রদান করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।

২০০১ সাল থেকে প্রতিবছর সুলতান মেলার সমাপনি দিনে দেশের একজন গুণী চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ প্রদান করে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ইতোপূর্বে শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী মর্তুজা বশীর, শিল্পী রফিকুন নবীসহ ১৯ জন বরেণ্য শিল্পীকে সুলতান পদক প্রদান করা হয়। করোনা মহামরির কারনে গত দুই বছর পদক প্রদান করা হয়নি। পদকপত্রাপ্ত শিল্পীকে একট স্বর্নের মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯