ঢাকা, ২ মে ২০২৬, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৯ মার্চ ২০২৫, শনিবার, ৯:১৩ অপরাহ্ন

banglahour

ঢাকা, ৩০ মার্চ: চীনে চার দিনের সরকারি সফর শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাত ৮টা ১০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সফর শেষে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রটোকল অফিসার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই তাকে বিদায় জানান।

ড. ইউনূস ২৬ মার্চ চীন সফরে যান এবং হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এ অংশ নেন। সম্মেলনের সাইডলাইনে তার সঙ্গে সাক্ষাৎ করেন চীনের স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াং।

এরপর ২৭ থেকে ২৯ মার্চ তিনি বেইজিং সফর করেন, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময় ভাইস প্রেসিডেন্ট হান ঝেংের সঙ্গেও তার সাক্ষাৎ হয়। বৈঠকে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় করেন উভয়পক্ষ। আলোচনায় বেশ কিছু বিষয়ে দুই দেশের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

সফরের শেষ দিনে, আজ সকালে, পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থী ও বিশিষ্টজনদের উদ্দেশে বক্তৃতা দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার এ সফরকে সফল ও অর্থবহ বলে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার দপ্তর।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯