ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কমিটিতে পদ পেয়ে শিক্ষক পেটালেন আ.লীগ নেতা, সমালোচনার ঝড়

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২১ জানুয়ারি ২০২৩, শনিবার, ৭:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২৬ পূর্বাহ্ন

banglahour

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদ্য ঘোষিত আংশিক কমিটির আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হন রোকনুজ্জামান রোকন। নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নুরন্নবী ও রোকনের মধ্যে বাকবিতন্ড হয়। তার জেড়ে প্রধান শিক্ষক নুরন্নবীকে জোর করে তুলে নিয়ে পিটিয়েছে আ.লীগ নেতা রোকন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকালে রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটেছে। পেটানোর এই দৃশ্য ধরা পড়ে সিসি টিভি ক্যামরায়। পরে উপস্থিত লোকজন আহতাবস্থায় ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন। এ ঘটনায় শিক্ষক সমাজসহ উপজেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়।

এই ঘটনায় প্রধান শিক্ষক সেদিন রাতেই উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ ২ জনের বিরুদ্ধে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শিক্ষক নুরুন্নবী জানান, বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন ও আসাদুল ইসলামের সঙ্গে তার মতবিরোধ ছিল। রৌমারী উপজেলা পরিষদ চত্বর থেকে রোকনুজ্জামান রোকন ও তার সহযোগীরা আমাকে জোরপূর্বক তুলে নিয়ে গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেওয়া দেয় এবং এলোপাতাড়ি চড়থাপ্পড় ও কিল-ঘুষি মারতে থাকেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন জানান, ওই প্রধান শিক্ষক তাকে দালাল বলেছিলেন। তাই নিজেকে সংযত রাখতে না পেরে তিনি তাকে ধাক্কা মেরেছিলেন, কিন্তু মারধর করেননি।

অভিযুক্ত রোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা- এমন প্রশ্নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন শিগগিরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯